মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ : বুধবার, ১ এপ্রিল , ২০২৬, ০৫:৪৭:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-04-01_69cd3e1fbf900.jpg

❒ যশোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ছবি:

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে যশোরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) মনিহার-মুড়লী (এন-৭০৭) জাতীয় মহাসড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও মহাসড়কের সৌন্দর্য বর্ধনে এই বনায়ন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সড়ক বিভাগ যশোরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন-যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝