মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
‘তৃতীয় মহাপ্রলয়’ দেখল ইতালি
প্রকাশ : বুধবার, ১ এপ্রিল , ২০২৬, ০৯:৪৩:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
Shornolota_2026-04-01_69cd3d2dbc89c.JPG

২০১৮ সালে সুইডেনের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপে খেলতে পারেনি ইতালি। ওই সময় একে আকস্মিক ঘটনা মনে করা হয়েছিল। ২০২২ সালে! নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপে দর্শক হলো ইতালি, যেটাকে ধরে নেওয়া হয়েছিল দেশের ফুটবলের সংকট হিসেবে। আর এবার, ইতালির হ্যাটট্রিক ট্র্যাজেডি। একসময়ের গর্বিত ফুটবল জাতির বিশ্বকাপে উঠতে না পারা যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।

চারবারের চ্যাম্পিয়নরা বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে ৬৬তম র‌্যাংকিংধারী বসনিয়া হার্জেগোভিনার কাছে পেনাল্টি শুটে হেরে গেছে। ইতালির এমন বিপর্যয়ে দেশের গণমাধ্যমও হতাশায় নিমজ্জিত।

গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর প্রথম পাতার সম্পাদকীয়তে সবশেষ ব্যর্থতাকে ‘তৃতীয় মহাপ্রলয়’ আখ্যা দেওয়া হয়েছে এবং বলেছে যে, ‘এখন আর কোনো বিস্ময় বা অপ্রত্যাশিত বিপর্যয়ের অনুভূতি নেই। এটা এখন স্বাভাবিক।’

ইতালিয়ান ফুটবলের সমস্যা এখন জাতীয় দলের মধ্যে সীমাবদ্ধ নয়। শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ইতালিয়ান ক্লাব ছিল ইন্টার মিলান, ২০১০ সালে। চলতি মৌসুমে মহাদেশীয় প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালের আগেই ছিটকে গেছে চার ইতালিয়ান ক্লাবের সবাই।

রোমে মঙ্গলবার এক পানশালায় বসে খেলা দেখছিলেন সালভাতোর কোরসো। টেক স্টার্টআপে কাজ করা এই ৩৪ বছর বয়সী ইতালিয়ান বললেন, ‘দেখে মনে হচ্ছে আমরা বড় ম্যাচের জন্য তৈরি নই। যখন আসল সময় আসে আমরা প্রস্তুত থাকি না… যখন বাড়তি কিছু দেওয়ার থাকে, যখন চাপ থাকে।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝