মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মনোনীত হয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না কবি মোহন রায়হান, যা জানা গেল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ০৬:৪৯:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-02-26_69a05057775f0.JPG

❒ কবি মোহন রায়হান ছবি:

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ সালের জন্য মনোনীত হয়েও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। সরকারের পক্ষে থেকে বলা হয়েছে তার বিরেুদ্ধে অনেক অভিযোগ এসেছে। সেগুলো আমলে নেওয়া হয়েছে। অভিযোগের মধ্যে ৪১ বছর আগে কর্ণেল তাহেরকে নিয়ে মোহন রায়হানের লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাটি অন্যতম বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

গত সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। এতে কবিতায় মোহন রায়হানের মনোনীত হওয়ার তথ্য জানানো হয় বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু পুরস্কার ঘোষণার সময় মোহন রায়হানের নাম উল্লেখ করা হয়নি।

কবি মোহন রায়হানের পুরস্কার না দেওয়ার বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘মোহন রায়হান একজন কবি বটেই। ওনাকে নির্বাচিত করেছে বাংলা একাডেমি। কিন্তু নানান বিষয়ে ওনার বিরুদ্ধে সরকারের কাছে প্রচুর অভিযোগ এসেছে। কারও বিরুদ্ধে অভিযোগ আসলে সরকারকে আমলে নিতে হয়। আমরা এগুলো রেখেছি। পরীক্ষা-নিরীক্ষা করে দেখে সিদ্ধান্ত দেব।’

পুরস্কার না দেওয়ার বিষয়ে বৃহস্পতিবার নিজের ফেসবুক পাতায় লেখেন মোহন রায়হান বলেন, ‘আপনারা অবগত আছেন এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।’

৪১ বছর আগে লেখা কবিতার জন্য পুরস্কার বাতিল করার তথ্য উল্লেখ করে মোহন রায়হান বলেন, ‘গতকাল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’

নিজের ফেসবুক পাতায় মোহন রায়হান অভিযোগ করেছেন ৪১ বছর আগে কর্ণেল তাহেরকে নিয়ে লেখা ‘তাহরের স্বপ্ন’ কবিতা লেখার জন্য তাকে পুরস্কার দেওয়া হয়নি। মোহন রায়হানের এমন দাবি প্রসঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘এটাও একটা অভিযোগ। আরও কিছু আছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সমাধান করে দেব। অভিযোগ আসলে তো আমলে নিতে হয়। তা না নিলে তো আপনারা (সাংবাদিক) বলবেন অভিযোগ কেন আমলে নিলেন (সরকার) না? এটা তেমন কিছু না। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। প্রকৃত বিষয়টা বুঝে সিদ্ধান্ত দেব। একদিন সময় লাগবে।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝