| শিরোনাম |
❒ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শুরুতেই আচরণবিধি লঙ্ঘন
❒ যশোর মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেনের কলস প্রতিকের পক্ষে পথসভা শেষে প্রচার মিছিল বের করা হয় ছবি:
নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মণিরামপুরে স্বতন্ত্র ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির এজেন্টদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (সন্ধ্যা ৬টা) মণিরামপুর পৌর শহরে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আদালতের বেঞ্চ সহকারী আব্দুল গফ্ফার জানান, নির্বাচনী প্রচারণাকালে যান চলাচল ব্যাহত ও জনজীবনে ভোগান্তি সৃষ্টি করার অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
তিনি জানান, নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে একই বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নির্বাচনী এজেন্ট নিস্তার ফারুককে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিন দায়ান আমিন।
একই অপরাধে মণিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের নির্বাচনী প্রতিনিধি আহসান হাবীব লিটনকে ৮০ হাজার টাকা জরিমানা করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং প্রচারণার শুরু থেকেই আইন লঙ্ঘনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।