মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ভারতের দালালদের ছাড় দেয়া হবে না: মাহমুদুর রহমান
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর , ২০২৫, ০৮:১৫:০০ পিএম , আপডেট : শনিবার, ১৫ নভেম্বর , ২০২৫, ১০:০৪:৩৩ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-11-15_69188b65ee4e2.JPG

❒ যশোরে দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান ছবি:

দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, যারা বা যে দল ভারতের দালালি করবে, তাদের প্রতিহত করতে হবে। ভারতের দালালি করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না, থাকতেও পারবে না। তিনি বলেন, ভারতের প্রশ্নে কোনো ছাড় হবে না।

আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, শুধু সরকারই নির্বাচনে কারচুপি করে না, রাজনৈতিক দলও করে। আপনারা জনগণের কাছে ওয়াদা করেন যে আপনারা কারচুপি করবেন না।

তিনি বলেন, দিল্লি থেকে দেশকে বিপর্যস্ত করার চেষ্টা চলছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলে তারা আর ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাবে না।
এজন্য সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মাহমুদুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের তরুণরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জেগে উঠেছে। যারা জুলাই যুদ্ধে অংশ নিয়েছে, তারা প্রত্যেকেই এই পলিটিক্যাল পাওয়ারের অংশ। এদেরকে কেউ ‘ইগনোর’ করতে পারবে না।

তিনি বলেন, পাঠ্যপুস্তকের মাধ্যমে বাঙালি মুসলমানের ইতিহাস-ঐতিহ্য তুলে আনতে পারলে ব্রাম্মন্যবাদী সাংস্কৃতিক আধিপত্য পরাজিত করা সম্ভব হবে। তাহলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট আর ফিরতে পারবে না’।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, কোনো ভারতীয় দালালকে ভোট দেবেন না। আমরা দল বুঝি না। আমরা শুধু বুঝি ভারতীয় কোনো দালাল যেন সংসদে যেতে না পারে।

জ্ঞানচর্চাভিত্তিক সংগঠন প্রাচ্যসংঘ যশোরে আয়োজনে সংগঠনটির সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ আলোচক ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ ও প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা লেখক-গবেষক বেনজীন খান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝