সোমবার , ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের হাতকড়া পরিহিত ছবি ভুয়া-মন্তব্য স্বরাষ্ট্র সচিবের
প্রকাশ : শুক্রবার, ৩ অক্টোবর , ২০২৫, ১২:০৫:০০ এ এম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-10-03_68debef8ec463.jpg

মুমূর্ষু অবস্থায় হাসপাতালে বেডে সদ্য প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ভাইরাল হওয়া হাতকড়া পরহিত ছবি ভুয়া বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। বুধবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার ত্রিপল্লী সার্বজনীন দুর্গামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসার সময়ে সাবেক মন্ত্রীর স্বজন ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

দুর্গাপূজা উপলক্ষে এদিন সকাল ১১টায় যশোর রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। এরপর তিনি উপজলা শহরের হরিতলা সম্প্রতি মন্দির ও ত্রিপল্লী সার্বজনীন দুর্গামন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, আনন্দ, উৎসবের সাথে দুর্গাপূজা উদযাপন করছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। সুষ্ঠু ও নির্বিঘ্নে এ উৎসব সম্পন্ন করতে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশক্তি দিয়ে এ কাজটি করছে।

এসময় তিনি আরো বলেন, খাগড়াছড়ির ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। কারণ চিকিৎসকরা আদিবাসী মেয়েটিকে ধর্ষণের আলামত পাননি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশা করছি ঘটনার রহস্য উদঘাটন হবে।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র সচিবের সাথে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝