| শিরোনাম |
❒ লামিম (৫) ও আপন (৭)—মামাতো-ফুফাতো ভাই,সকালে বরশি নিয়ে যায় খালে,ফিরলো লাশ হয়ে
❒ লামিম (৫) ও আপন (৭)—মামাতো-ফুফাতো ভাই,সকালে বরশি নিয়ে যায় খালে,ফিরলো লাশ হয়ে ছবি:
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে এক করুণ দৃশ্য দেখা গেছে—খালে মাছ ধরতে গিয়ে দুই শিশু ডুবে মারা গেছে। মৃত লামিম হোসেন (৫) ও আপন হোসেন (৭) মামাতো-ফুফাতো ভাই। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মৃদু স্রোতের তানে ভেসে যাওয়ার পর তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, সকালে দুই শিশু বরশি নিয়ে খালে যায়। এক পর্যায়ে পানিতে পড়ে স্রোতের টানে ভেসে গেলে তাদের আর্তনাদ ও চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “দুই শিশুর মৃত্যু পানিতে ডুবে হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকালে তাদের পারিবারিকভাবে দাফন সম্পন্ন হবে।”
পরিবার ও গ্রামবাসী কান্না আর শোকের মাঝেও স্থানীয়দের প্রতি সচেতন হওয়ার বার্তা দিয়েছেন—“ছোটদের নিরাপত্তার দিকে আরও খেয়াল রাখতে হবে। নদী-খাল, স্রোতের তীব্রতার বিষয়ে সবাই সতর্ক হোক।”