শুক্রবার , ৭ আগস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
তাইওয়ানে সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে ঝরে গেল ১৫ জনের প্রাণ
প্রকাশ : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:৪৪:০০ পিএম
স্বর্ণলতা আন্তর্জাতিক ডেস্ক:
Shornolota_2025-09-26_68d6b52b74086.JPG

❒ তাইওয়ানে সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে ঝরে গেল ১৫ জনের প্রাণ ছবি:

তাইওয়ানের পূর্ব উপকূলে সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৭ জন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উদ্ধারকর্মীরা হাঁটু ও কোমর-সমান ঘন কাদার মধ্যে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর রয়টার্সের

গত মঙ্গলবার টাইফুনের সময় হুয়ালিয়েন কাউন্টিতে পাহাড়ি এলাকায় তৈরি হওয়া একটি প্রতিবন্ধক-হ্রদ টানা বৃষ্টিতে উপচে পড়ে। মুহূর্তেই পানির সঙ্গে নেমে আসে ঘন কাদার দেয়াল, যা গুয়াংফু শহরকে গ্রাস করে। বন্যার পানি সরে গেলেও এখনও বিশাল এলাকা কাদায় ঢেকে আছে। এতে উদ্ধারকাজের পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রায়ও নেমে এসেছে দুর্ভোগ।

উদ্ধারকারীরা ঘরবাড়ির ছাদ কেটে ভেতরে প্রবেশ করে নিখোঁজদের খুঁজছেন। স্থানীয় হুয়াং নামের এক ব্যক্তি বলেন, কাদায় ভরা ঘরের ভেতরে তার বড় বোনের মৃত্যু হয়েছে। ভেতরটা পুরোপুরি কাদা দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল। তাকে বের করার কোনো উপায় ছিল না।

তাইওয়ানের দুর্যোগ বিশেষজ্ঞ লু জিং-চিয়েন বলেন, এ বন্যা ছিল অস্বাভাবিক। কারণ, পানিতে বিপুল পরিমাণ বালি ও কাদা মিশে নেমে এসেছিল, যা দ্রুত এবং প্রচণ্ড শক্তিতে শহরে আঘাত হানে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝