শুক্রবার , ৭ আগস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের ভোট ১১ অক্টোবর
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:৪৭:০০ পিএম
কুষ্টিয়া সংবাদদাতা:
Shornolota_2025-09-25_68d53a456da71.JPG

❒ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের ভোট ১১ অক্টোবর ছবি:

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার বাদ আছর কুষ্টিয়া শহরের হোটেল পিপাসুতে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মুকুল।

এ সময় আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য ছাড়াও ইউনিয়নের বহু সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় দৈনিকের সম্পাদক, প্রতিনিধি এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও যোগ দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ভোটার তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হবে। এরপর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হবে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর ২০২৫, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা। ভোট শেষ হলে গণনা করে একই দিন ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ বলেন, “আমরা গঠনতন্ত্র মেনে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর।”

নির্বাচনি তফসিল ঘোষণার মধ্য দিয়ে সাংবাদিক মহলে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সদস্যরা মনে করছেন, এ নির্বাচন ইউনিয়নের গণতান্ত্রিক ধারা ও ঐক্য পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝