রবিবার , ৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম মা-বাবা-স্ত্রীর কবরের পাশে তোফায়েল আহমেদকে দাফনের সিদ্ধান্ত প্রতিবাদে মানববন্ধন থেকে সরকারকে দুষলেন এমপি রুমিন ফারহানা তোফায়েল আহমেদের জানাজার পর ‘জয় বাংলা’ স্লোগান, আটক ২৬ আবারও সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিং মল বন্ধের নির্দেশ ভবিষ্যৎ সন্তানের জন্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কবার্তা হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম বিএনপির কাউন্সিল, নতুন মুখ কারা আসতে পারেন কওমি শিক্ষার্থীদের বাধায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনসিপির অভিনব কর্মসূচি আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও কমবে : প্রতিমন্ত্রী
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
এস আলমের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

❒ তিনিসহ ইন্টারপোলে তালিকাভুক্ত হচ্ছে তার আরও ৩ ভাই

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর , ২০২৫, ০১:৩৮:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2025-09-25_68d4f1ea6dd86.JPG

❒ সংগ্রহীত ছবি:

এস আলম ও তার ৩ ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

সাইফুল আলমের ৩ ভাই হলেন- রাশেদুল আলম, মারুফ আলম এবং মাজেদুল আলম। তাদের বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ পাচার ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এরআগে ২৩ জুলাই এস আলম সুপার এডিবল অয়েলের বিরুদ্ধে ১৩ হাজার ৩১৭ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় প্রতিষ্ঠানটির সম্পত্তি ও শেয়ার হস্তান্তর বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।

এস আলম সুপার এডিবল অয়েল এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। যেটি অপরিশোধিত ভোজ্যতেল আমদানি শেষে পরিশোধন ও বাজারজাত করতো। প্রতিষ্ঠানটি অপরিশোধিত ভোজ্যতেল আমদানির জন্য ২০০৬ সাল থেকে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ থেকে ঋণ সুবিধা গ্রহণ করে। প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১৭ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৮১৩ টাকা। এর বিপরীতে ব্যাংকের কাছে গ্রুপটির কারখানা, মেশিনারিসহ দেশের বিভিন্ন স্থানের মোট ৭২৬ শতক সম্পত্তি সহায়ক জামানত হিসেবে রয়েছে। যার সর্বোচ্চ মূল্য ২০০ কোটি টাকা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝