সোমবার , ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত

ইস্পাত কঠিন ঐক্যের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
প্রকাশ : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:২৬:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-09-02_68b70cf9a8e63.jpeg

দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার ঢেউ। নির্বাচনের রোডম্যাপকে ভেস্তে দিতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বললেন, “এ মুহূর্তে নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে গণতন্ত্রকে রক্ষা করা যাবে না। আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে যশোর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে ভৈরব নদের পাড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এই সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি। তার বক্তব্যে ছিল দৃঢ় প্রত্যয়, প্রজ্ঞা এবং রাজনৈতিক জবাবদিহিতার ডাক।

অধ্যাপক নার্গিস বেগম স্মরণ করলেন, “দেশ, জাতি ও সময়ের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। অরাজকতা আর অনিশ্চয়তায় নিমজ্জিত দেশকে রক্ষার দায়িত্ব নিয়েছিলেন তিনি। ১৯ দফা কর্মসূচির মাধ্যমে তিনি দেশের গণতান্ত্রিক ভিত্তি সুদৃঢ় করেছিলেন। আজও সেই আদর্শই আমাদের পথপ্রদর্শক।”

তিনি যোগ করেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়ার স্বপ্ন পূরণে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। প্রতিটি নেতা, কর্মী ও সমর্থককে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোন ষড়যন্ত্র আমাদের থামাতে পারবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া। উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, কাজী আজম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হেলাল মামুন তুষার প্রমুখ।

নদীতে মাছের পোনা অবমুক্ত করে নেতারা জানালেন, “এই কার্যক্রম শুধু পরিবেশ রক্ষা নয়, বরং জনগণের মাঝে গণতান্ত্রিক আন্দোলনের জাগরণ। বিএনপি জনগণের পাশে আছে, এবং জনগণের শক্তিই হবে দেশের গণতন্ত্র রক্ষার অগ্রদূত।”

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝