রবিবার , ৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম মা-বাবা-স্ত্রীর কবরের পাশে তোফায়েল আহমেদকে দাফনের সিদ্ধান্ত প্রতিবাদে মানববন্ধন থেকে সরকারকে দুষলেন এমপি রুমিন ফারহানা তোফায়েল আহমেদের জানাজার পর ‘জয় বাংলা’ স্লোগান, আটক ২৬ আবারও সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিং মল বন্ধের নির্দেশ ভবিষ্যৎ সন্তানের জন্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কবার্তা হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম বিএনপির কাউন্সিল, নতুন মুখ কারা আসতে পারেন কওমি শিক্ষার্থীদের বাধায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনসিপির অভিনব কর্মসূচি আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও কমবে : প্রতিমন্ত্রী
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোর বিজিবির সফল অভিযান

রাজারহাটে ৪ পিস স্বর্ণের বারসহ ফরিদপুরের অমিত গ্রেফতার
প্রকাশ : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর , ২০২৫, ০৩:১৬:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-09-02_68b6d2b616018.JPG

❒ রাজারহাটে ৪ পিস স্বর্ণের বারসহ ফরিদপুরের অমিত গ্রেফতার ছবি:

যশোরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি ফরিদপুর জেলার বনমালীপুর উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (৩১)।

বিজিবি জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহলদল অভিযান চালায়। এসময় অমিত বিশ্বাসের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪৬৬ দশমিক ৪৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অমিত বিশ্বাস জানায়, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত পথে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

জব্দ স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, মাদক, রূপা, হুন্ডি ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান চলছে। আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝