সোমবার , ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ডাকসু প্রার্থীকে গণধর্ষণের হুমকি,বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা
প্রকাশ : সোমবার, ১ সেপ্টেম্বর , ২০২৫, ১০:০৪:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2025-09-01_68b5c4412c033.JPG

❒ ফেসবুকে হুমকি দাতা খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হোসেন ছবি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাক্কালে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাইকোর্টে রিট করা ওই নারী প্রার্থীকে উদ্দেশ্য করে আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হোসেন নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে এক গণধর্ষণের পদযাত্রা করা হোক।’

পোস্টটি বি এম ফাহমিদা আলম নামে বামজোট মনোনীত নারী প্রার্থীর উদ্দেশে দেওয়া হয়েছে। ফাহমিদা সম্প্রতি ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন।

আলী হোসেনের পোস্ট ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে। সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, “ফাহমিদার রিট করার অধিকার আছে। এজন্য তাকে গণধর্ষণের হুমকি দেওয়ার অধিকার নেই। এমন ভাষা ব্যবহারকারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত।”

জিএস প্রার্থী ও ছাত্রশিবির সভাপতি এস এম ফরহাদ বলেন, “রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু কাউকে ধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।” তিনি অভিযুক্ত শিক্ষার্থী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত নয় বলে উল্লেখ করেন।

ডাকসু ভিপি প্রার্থী শামীম হোসেন বলেন, “নারীর প্রতি এ ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়। প্রশাসনের কাছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হুমকি নির্বাচনী পরিবেশে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণকে প্রভাবিত করতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝