রবিবার , ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ভক্তের বাড়িতে শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা

ডুমুরিয়ার মহামায়া আশ্রমের ধর্মগুরু গ্রেপ্তার
প্রকাশ : বুধবার, ২৭ আগস্ট , ২০২৫, ০৭:৫৮:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2025-08-27_68af0f9be2cf1.JPG

❒ ডুমুরিয়ার মহামায়া আশ্রমের ধর্মগুরু গ্রেপ্তার ছবি:

ধর্ষণের চেষ্টার অভিযোগে খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েলতলা মহামায়া আশ্রমের আলোচিত ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করেন তারই এক ভক্ত।

আজ বুধবার (২৭ আগস্ট) ভোরে আশ্রম প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই রাতে আশ্রমের পাশের গ্রাম কদমতলা এলাকায় এক ভক্তের আহ্বানে তাদের বাড়িতে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যান নারায়ণ চন্দ্র রায় ওরফে নারায়ণ গোসাই। রাতে অনুষ্ঠান শেষ হলে সবাই চলে যান। তবে শিশুটি ঘুমিয়ে থাকায় তাকে কেউ ডাকেনি। রাতে গোসাই তার পাশেই শুয়ে পড়ে। পাশের কক্ষে ঘুমিয়ে পড়ে তার পিতা-মাতা। আনুমানিক রাত ৩টার দিকে গোসাই শিশুটির সঙ্গে অনৈতিক কাজের জন্য চেষ্টা করে। কিন্তু শিশুটির ঘুম ভেঙে গেলে চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করে।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বলেন, কদমতলা গ্রামের এক কন্যা শিশু ধর্ষণের প্রচেষ্টা মামলায় নারায়ন চন্দ্র রায়কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে মেয়ের পিতা বলেন, ঘটনার পর থেকে তার মেয়ে অস্বাভাবিক আচারণ শুরু করে। একপর্যায়ে ঘটনার ৩দিন পর মেয়েটি সবকিছু খুলে বলে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝