| শিরোনাম |
❒ ছাদে মোবাইল ফোনে বলছিলেন কথা,ঘটে গেল দুর্ঘটনা
❒ তিনি যশোরের শার্শার বসতপুর গ্রামের হানিফ সরকারের মেয়ে
❒ চাঁচড়ায় বৈদ্যুতিক স্পর্শে কলেজছাত্রী রাবেয়া খাতুন দগ্ধ ছবি:
যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকায় মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদের বৈদ্যুতিক তারে হাত দিলে শর্ট সার্কিটে দগ্ধ হয়েছেন রাবেয়া খাতুন (২১) নামে এক কজেল ছাত্রী। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছেন-তার হাতসহ শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে। তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
তিনি জেলার সীমান্ত উপজেলা শার্শার বসতপুর বড় কলোনির হানিফ সরকারের মেয়ে। তিনি অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি রাবেয়া শার্শার বসতপুর বড় কলোনির হানিফ সরকারের মেয়ে ও অনার্স প্রথম বর্ষের ছাত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।