সোমবার , ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ
প্রকাশ : মঙ্গলবার, ২৬ আগস্ট , ২০২৫, ০৮:৫৮:০০ পিএম
স্বর্ণলতা ক্রীড়া ডেস্ক:
Shornolota_2025-08-26_68adcbcb23edd.JPG

❒ ৩০ আগস্ট শুরু বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ ছবি:

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫০ টাকায় দেখা যাবে প্রতিটি ম্যাচ। তবে সেটা শুধু গ্রিন গ্যালারি ও শহীদ তুরাব স্ট্যান্ডের জন্য। এমনটা জানিয়েছে বিসিবি।

শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ২৫০ টাকা। ক্লাব হাউজ ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে ২০০০ টাকা খরচ করতে হবে। টিকিট পাওয়া যাবে gobcbticket.com.bd ওয়েবসাইটে।

সিরিজ খেলতে কাল বাংলাদেশে আসছে ডাচরা। ৩০ আগস্ট হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর। ডাচদের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি খেলে ৪টিতে জিতেছে বাংলাদেশ। একমাত্র হারটি ২০১২ সালে ১ উইকেটের ব্যবধানে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝