শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ , ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকে গুলি নড়াইল নার্সিং কলেজ অধ্যক্ষ ও প্রশিক্ষককে অবরুদ্ধ করে পদত্যাগপত্রে সই করতে বাধ্য করলো শিক্ষার্থীরা বাংলাদেশে জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস দাপুটে জয়ে সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশ ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িবহরে হামলা মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রার্থীর এজেন্টকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ধর্মীয় লেবাসে কি ভোট বেশি পাওয়া যায়? নায়েবে আমীরের ছোট ভাই অস্ত্রসহ গ্রেফতার এবার নির্বাচনে লড়ছেন কোটিপতি ৮৯১, শতকোটির প্রার্থী ২৭ জন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঝিকরগাছায় একরাতে কৃষকের ৩টি গরু চুরি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুলাই , ২০২৫, ০৮:০২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-07-03_68668d9979016.JPG

❒ থানায় জিডি ছবি:

যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. আমিনুর রহমান জানান, আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখতে পান, তার দুটি দুধেল গাভী ও একটি বাছুর চুরি হয়ে গেছে। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, রাত আড়াইটা থেকে ভোর ৫টার মধ্যে চোরেরা তালা ভেঙে গোয়ালঘরে ঢুকে গরুগুলো চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

ঘটনার পর তিনি আশপাশে খোঁজাখুঁজি করেও কোনোকিছুর সন্ধান পাননি। পরবর্তীতে তিনি ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ডিউটি অফিসার আব্দুস সোবহান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝