শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ , ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকে গুলি নড়াইল নার্সিং কলেজ অধ্যক্ষ ও প্রশিক্ষককে অবরুদ্ধ করে পদত্যাগপত্রে সই করতে বাধ্য করলো শিক্ষার্থীরা বাংলাদেশে জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস দাপুটে জয়ে সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশ ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িবহরে হামলা মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রার্থীর এজেন্টকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ধর্মীয় লেবাসে কি ভোট বেশি পাওয়া যায়? নায়েবে আমীরের ছোট ভাই অস্ত্রসহ গ্রেফতার এবার নির্বাচনে লড়ছেন কোটিপতি ৮৯১, শতকোটির প্রার্থী ২৭ জন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ চিকিৎসক দেখেছেন ধর্ষণের আলামত

যশোরে শিশুর গোপনাঙ্গে রক্তক্ষরণ,প্রতিবেশি বৃদ্ধ আটক
প্রকাশ : বুধবার, ১১ জুন , ২০২৫, ০৮:৩৬:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-06-11_6849a28173b71.JPG

❒ প্রতিবেশি দাদা বৃদ্ধ মিজানুর আটক ছবি:

যশোরের সীমান্ত উপজেলা চৌগাছায় প্রতিবেশি পঞ্চাশোর্ধ এক বৃদ্ধ ডেকে নেয় ৭ বছরের এক শিশুকে। পরে সেই শিশুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (৫৫) আটক করা হয়েছে। শিশুটি দ্বিতীয় শ্রেণির ছাত্রী। আজ বুধবার (১১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

আটক মিজানুর উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের মৃত করিম বক্সের ছেলে।

হাসপাতালে সাংবাদিকদের শিশুটির মা জানান, তাঁর মেয়ে বাড়ির পাশে খেলছিল। শিশুটিকে একা পেয়ে মিজানুর তাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেছে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে কান্না করছিল। তার কাছ থেকে ঘটনা শুনে হাসপাতালে আনা হয়েছে।

চৌগাছা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, শিশুটির গোপনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝